ঢাকাWednesday , 27 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইউসিসিএ লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা

admin ঢাকা
আপডেট: 27 February 2019, 22:29

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ইউসিসিএ লিমিটেড (বিআরডিবি) এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিআরডিবি’র প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কালিগঞ্জে ইউসিসিএ লিমিটেডের সভাপতি গাজী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে ইউসিসিএ’র সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *