ঢাকাWednesday , 27 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়ায় তৃণমূল নেতা-কর্মীদের সাথে নৌকার প্রার্থী দোলনের সৌজন্য সাক্ষাৎ

admin ঢাকা
আপডেট: 27 February 2019, 22:03

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার তৃণমূলের নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বুধবার (২৭ শে ফেব্রুয়ারি) বিকাল ৪টায় তিনি উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজারে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত ও গণসংযোগ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা মুকুল, শ্যামনগর উপজেলা যুবলীগের গোলাম মোস্তফা বাংলা, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নুরুজ্জামান টুটুল, যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল প্রমুখ।
এ সময় তিনি জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন এবং প্রতিশ্রুতি ‘গ্রাম হবে শহর’ বাস্তবায়ন করার লক্ষ্যে সকলের কাছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *