ঢাকাTuesday , 26 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৩য় দেবহাটা কাব ক্যাম্পুরীর মহতাবু জলসা সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 26 February 2019, 21:25

সাইফুল ইসলাম নিরব, সখিপুর (দেবহাটা): দেবহাটায় ৩ দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরী-১৯ এর মহতাবু জলসা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ স্কাউটস দেবহাটা উপজেলা শাখার আয়োজনে ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ হল রুমে কাব ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কাব স্কাউটস’র সম্পাদক শিক্ষক সঞ্জয় কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা স্কাউটের সম্পাদক আবুল বাসার পল্টু, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারি শিক্ষা অফিসার এ.কে.এম মোরশেদ, মঞ্জুরুল আলম, আব্দুল আজিজসহ উপজেলা থেকে অংশগ্রহণকারী সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, গত রবিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যদের অংশগ্রহণে কাব ক্যাম্পুরী-১৯ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *