বিজিবির অভিযানে কাপড় জুতা চা পাতা ও ফেনসিডিল জব্দ
ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাপড়, জুতা, চা পাতা ও ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে।
মঙ্গলবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার ভোরে কুশখালী বিওপি‘র টহল কমান্ডার হাবিলদার ওমর আলীর নেতৃত্বে কুশখালী এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ০৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
এদিকে, ভোরে কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার সুবেদার ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে কাকডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করে। একই দিন সকাল সাড়ে ৯টায় তলুইগাছা বিওপির টহল কমান্ডার সুবেদার ফারুক কামালের নেতৃত্বে কাউনডাংগা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করা হয়।
একই সময়ে ঝাউডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার ওয়াজেদ আলীর নেতৃত্বে দমদমইয়া রোড এলাকায় অভিযান চালিয়ে পরিচালনা করে ০১ টি ভারতীয় বাই সাইকেল জব্দ করা হয়।

Leave a Reply