ঢাকাTuesday , 26 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে খেলাধূলার সামগ্রী বিতরণ

admin ঢাকা
আপডেট: 26 February 2019, 22:07

কেশবপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে ও স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) এর বাস্তবায়নে কেশবপুরের পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ে খেলাধূলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কেশবপুরে এসএসজি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ খেলাধূলার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক দীপঙ্কর দাসের সভাপতিত্বে কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়, এস এস জি বরণডালী মাধ্যমিক বিদ্যালয় ও বুড়িহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ ও ভাব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আরিফুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *