ঢাকাTuesday , 26 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা: এবিএম মোস্তাকিমকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

admin ঢাকা
আপডেট: 26 February 2019, 21:23

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও যুবলীগ নেতা এমএম সাহেব আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, নীলকন্ঠ সোম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, ম. মোনায়েম হোসেন, আ.ব.ম মোছাদ্দেক, সাবেক চেয়ারম্যান অ্যাড. জহুরুল হক, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কৃষকলীগের সভাপতি স.ম সেলিম রেজা সেলিম, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী, মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা সেলিনা আক্তার শেলু, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পারভীন সুলতানা লিপি, বড়দল আওয়ামী লীগের সভাপতি সুরঞ্জন ঢালী, খাজরার সভাপতি রুহুল কুদ্দুস মোল্যা, শোভনালীর সেক্রেটারি সঞ্জয় দাশ, ছাত্রলীগের সভাপতি আসমাইল হুসাইন, সেক্রেটারি সৌরভ রায়হান সাদ প্রমুখ।
সভায় ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম মোস্তাকিমকে পুনরায় নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *