ঢাকাMonday , 25 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের খেদাপাড়া ইউপি’র উপ-নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী সভা

admin ঢাকা
আপডেট: 25 February 2019, 22:35

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: সব ভেদাভেদ ভুলে আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। নৌকা বিজয়ী হলে এলাকায় জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউপি উপনির্বাচন উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ইউনিয়নের টেংরামারি বাজারে নির্বাচনী পথসভায় বক্তারা এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ছামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদল হাসান। আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।
বক্তব্য রাখেন নৌকার প্রার্থী আব্দুল আলীম জিন্নাহ, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা চাকলাদার আবুল বাশার, মকবুল হোসেন, তাজাম্মুল হুসাইন টিটো, প্রকৌশলী আকরাম হোসেন, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সাধন কুমার, ফারুক হোসেন, মহিলা লীগ নেত্রী সেলিনা আক্তার ডলি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, প্রভাষক মামুন অর রশিদ জুয়েল, সাইদুর রহমান জনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *