ঢাকাSunday , 24 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে দু’দিনব্যাপী ওয়াশ মেলা উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 24 February 2019, 20:56

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে দু’দিনব্যাপী ওয়াশ মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ওয়াশ কম্পোনেন্টের উদ্যোগে কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কৃষ্ণনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্যামলী রাণী অধিকারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কালিগঞ্জ ফিল্ড অফিস ম্যানেজার আশিষ কুমার হালদার ও ওয়াশ অফিসার সেলিম উল্লাহ, বিপ্লব কুমার বিশ্বাস, এমসিএইচ কর্মকর্তা লিনা, কৃষ্ণনগর ইউপির সদস্যবৃন্দ, ইউনিয়ন ওয়াশ কমিটি, ওয়ার্ড কমিটি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, ডিপিএইচ ও হায়সোয়া প্রতিনিধি দলসহ নবযাত্রার সকল কম্পোনেন্টের ইউনিয়ন কর্মকর্তাগণ।
ওয়াটার এন্ড স্যানিটেশন, বাল্য বিবাহ, মা ও শিশু, স্বাস্থ্য ও পুষ্টি ইত্যাদি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৬টি স্টল সম্বলিত দৃষ্টি নন্দন মেলাটিতে বিভিন্ন পোস্টার, ফেস্টুন, লিফলেট বিতরণ ও ডেমো প্রদর্শন করা হয়। মেলাটিতে বিভিন্ন এলাকা থেকে প্রচুর জনসমাগম লক্ষ্য করা যায়। বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় ছিলো উপচেপড়া ভীড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *