চকবাজার ট্রাজেডিতে নিহতদের মাগফিরাত কামনায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের দোয়া অনুষ্ঠান
রাজধানীর চকবাজার ট্রাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সংগঠনের সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড শাখা কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আব্দুস সামাদ খান ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি সৈয়দ আব্দুল সেলিম, পৌর প্রচার সম্পাদক আব্দুস সামাদ, পৌর ৭নং সভাপতি আনার আলি, সাধারণ সম্পাদক আক্তারুল আলম মুকুল প্রমুখ। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন ইটাগাছা হাসান- হোসেন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মহিবুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply