ঢাকাSaturday , 23 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির ক্রীড়া প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 23 February 2019, 21:12

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: ঐতিহ্যবাহী খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতিভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) জনতা পিকনিক কর্ণারে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিটির সকল সদস্যের পরিবারের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিটির প্রথম কার্য্যকরী সদস্য ও শিরোমণি ওয়েভ জুট মিলস লি. ও ওয়েভ জুট টেক্সটাইল মিলস লি. এর ব্যবস্থাপনা পরিচালক সরদার আল মামুুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মশরুব্বাজামান খান সাবু। ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ সরকারের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ইউনিটির ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন শফি, সহ-সাধারণ সম্পাদক মুক্তি মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দিন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক শংকর বিষ্ণু বাবুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অনিমেষ কুমার মন্ডল, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন, শেখ মাহমুদ আল হাসান লিমন, সুজন পরশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *