ঢাকাFriday , 22 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল কাপড় গরুর মাংস ও চা পাতা জব্দ

admin ঢাকা
আপডেট: 22 February 2019, 20:34

ডেস্ক রিপোর্ট: সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল, কাপড়, গরুর মাংস, চা পাতা, বিট লবণ, ঔষধ ও কীটনাশক পাউডারসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা।
৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার শুক্রবার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।


এতে বলা হয়েছে, শুক্রবার সকালে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার ওয়াজেদ আলীর নেতৃত্বে তুজলপুর এলাকায় অভিযান চালিয়ে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় কাপড় জব্দ করা হয়।
একইদিন কাকডাঙ্গা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মাহবুব হোসেনের নেতৃত্বে দেবদার বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিট লবণ, একই বিওপি’র টহল কমান্ডার আশরাফুল ইসলামের নেতৃত্বে কাকডাঙ্গা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি ভারতীয় চা পাতা, ভাদিয়ালী এলাকা থেকে ১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করা হয়। মাদরা বিওপি’র বিওপি’র সদস্যরা ৩০ কেজি ভারতীয় চা পাতা এবং ০১টি ব্যবহৃত বাই সাইকেল জব্দ করেছে। ভোমরা বিওপি’র টহল কমান্ডার নায়েক ফারুখ হোসেনের নেতৃত্বে ঘোষপাড়ায় অভিযান পরিচালনা চালিয়ে ১৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
একইদিন, তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে মাদরা এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। হিজলদী বিওপি’র টহল কমান্ডার সুবেদার ইব্রাহিম মিয়ার নেতৃত্বে তালতলায় অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় কীটনাশক পাউডার, কালিয়ানী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার আজগর আলীর নেতৃত্বে ছয়ঘড়িয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ০৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও কুশখালী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার ওমর আলীর নেতৃত্বে ২৪ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *