ভাইস চেয়ারম্যান প্রার্থী সুজনের গণসংযোগ
ডেস্ক রিপোর্ট: জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এসএম মারুফ তানভীর হুসাইন সুজন নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা পৌরসভা ১নং ওর্য়াডরে বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সঙ্গে তিনি এ মতবিনিময় করেছেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম মারুফ তানভীর হুসাইন সুজন বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমাকে নির্বাচিত করে সদর উপজেলাবাসীর উন্নয়নে কাজ করার সুযোগ দিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শামসুর রহমান, সেলিম হোসেন, শাহাদাত হোসেন প্রমুখ। এসময় স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply