ঢাকাFriday , 22 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দলিল লেখক সমিতির সভাপতির মোটরসাইকেল চুরি!

admin ঢাকা
আপডেট: 22 February 2019, 23:05

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ দলিল লেখক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাম চন্দ্র চক্রবর্তীর মোটরসাইকেল দিনদুপুরে চুরি করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে।
ভুক্তভোগী রাম চন্দ্র চক্রবর্তী জানান, তিনি বেলা ২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী রামপদ চক্রবর্তী ওরফে কালু চক্রবর্তীর বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে মাত্র ২০ গজ দূরত্বে মোটর সাইকেল রেখে খেতে বসেন। খাওয়া শেষে তিনি দেখেন তার মোটর সাইকেল আর নেই। প্লাটিনা (খয়েরী রং) ১০০ সিসি মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নম্বর: সাতক্ষীরা-হ-১২-৬৬৫২। এ বিষয়ে শুক্রবার বিকেলে থানায় সাধারণ ডায়েরী (নং-৭৮৫) করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *