ঢাকাFriday , 22 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আদিবাসী মানবাধিকার সুরক্ষা দলের সম্মেলনে এমপি মুস্তফা লুৎফুল্লাহ: দেশের উন্নয়নে আদিবাসী-বাঙালি সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে

admin ঢাকা
আপডেট: 22 February 2019, 20:32

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আদিবাসী মানবাধিকার সুরক্ষা দলের সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামার মিলনায়তনে ‘জাতি বৈচিত্র্যের বাংলাদেশে, থাকবো সবাই মিলেমিশে’ প্রতিপাদ্যে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় রিলিফ ইন্টারন্যাশনাল এই সম্মেলনের আয়োজন করে।
সকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। সম্মেলনে গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুল কাদের, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক এম কামরুজ্জামান, রিলিফ ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার এম.এম কবীর মামুন ও সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বলেন, আদিবাসীরাই ভূমিপুত্র। তাদের ভূমির অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। এরপর দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যদিয়ে বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে হাটছে। অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশ এখন দরিদ্র দেশের তালিকা থেকে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। এখন সময় সামনে এগিয়ে যাবার। দেশের উন্নয়নের এই ধারাবাহিকতায় আদিবাসী বাঙালি সবাইকে একসাথে হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে।
সভায় আদিবাসী মানবাধিকার সুরক্ষা দলের নেতৃবৃন্দ তাদের সাতক্ষীরা ঘোষণা উত্থাপন করেন। সাতক্ষীরা ঘোষণা ২০১৯ এর মাধ্যমে তারা এই জেলার আদিবাসীদের উন্নয়নের পাশাপাশি তাদের মানবাধিকার রক্ষার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।’
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *