ঢাকাWednesday , 20 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পাবলিক স্কুলে সাংস্কৃতিক উৎসব

admin ঢাকা
আপডেট: 20 February 2019, 22:42

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক উৎসব, প্রীতিভোজ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানে স্কুলের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং অতিথিদের উপস্থিতিতে মুখরিত ছিল ক্যাম্পাস। এসময় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কুলের সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
দৌড়, ব্যাডমিন্টন, লাফ দড়ি, বস্তা দৌড়, স্লো সাইকেল, ব্যাঙ লাফ, চকলেট দৌড়, মোরগ লড়াই, মার্বেল দৌড়, অংক দৌড়, বুদ্ধি খেলা, সুচ সুতা, যেমন খুশি তেমন সাজ ও হাড়ি ভাঙায় মেতে ওঠে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *