ঢাকাWednesday , 20 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার টিকেটে সন্ত্রাস মাদক নাশকতা ও বাল্য বিবাহ রোধে ওসির মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 20 February 2019, 22:10

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার টিকেটে নাশকতা, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও মাদক বিরোধীসহ সকল প্রকারের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় করেছেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা।
বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দেবহাটা থানার আয়োজনে টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে টিকেট সার্বজনীন শ্যামাকালী মন্দিরের সভাপতি প্রভাস চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, লিটন কুমার সাহা, পিএসআই মোস্তাফিজুর রহমান, জুয়েল রানা, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ভরত চন্দ্র সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেবাশীষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলিম মন্ডল।
ওসি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের পাশাপাশি সকল অন্যায় দূর করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সমাজ থেকে সন্ত্রাস, মাদক, নাশকতা, বাল্য বিবাহ রোধসহ সকল প্রকারের অন্যায়ের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আইনের উর্দ্ধে কেউ নয়। তাই যাদের জন্য সমাজে অশান্তি সৃষ্টি হয়, যারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *