সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
আরিফুল ইসলাম রোহিত: ‘কৃতিত্বপূর্ণ জীবন গড়ার অন্যতম মাধ্যম খেলাধূলা’ প্রতিপাদ্যে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কমিটির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সুভাষ চৌধুরী, বিদ্যালয়ের অধ্যক্ষ কামাল উদ্দীন, সাংবাদিক ঈদুজ্জামান ইদ্রিস, পরিচালক কাজী আলউদ্দীন ফারুকী প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক ওয়াহিদা বেগম ও রেবেকা সুলতানা।
এসময় প্রধান অতিথি বলেন, ক্রীড়া প্রতিযোগিতা সুনাগরিক তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিযোগিতায় হার জিত থাকবে তবে যারা বিজয়ী হবে তাদের অগ্রিম শুভেচ্ছা এবং যারা পরাজিত হবে তারা যেন ভেঙে না পড়ে। বরং আরও ভালো দক্ষতা নিয়ে আগামীতে বিজয়ের মানসিকতা তৈরি করতে হবে।
এদিকে, দিনভর বিভিন্ন ইভেন্টে খেলাধূলায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় অভিভাবকবৃন্দ বালিশ ছোড়া ও শিক্ষকবৃন্দ হাড়ি ভাঙা প্রতিযোগিতায় অংশ নেন।

Leave a Reply