ঢাকাTuesday , 19 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে এনজিএফের উদ্যোগে হ্যান্ডবল টুর্নামেন্ট: ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 19 February 2019, 21:31

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে আন্তঃমাধ্যমিক বিদ্যালয় (বালিকা) ৪ দলীয় হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়াক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নওয়াবেঁকী ছফিরুন্নছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ৪ দলীয় হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু। বিশেষ অতিথি ছিলেন তপবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন বিশ্বাস, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্য, শংকরকাটি খাদিজা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের আল আজাদ, ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মিস্ত্রি, প্রোগ্রাম অফিসার আকবর হোসেন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন কর্মসূচির ফোকাল পার্সন সরদার জিয়া উদ্দিন। চ্যাম্পিয়ন ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রানার্সআপ তপবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *