কালিগঞ্জে যুব উন্নয়ন সমন্বয় সভা
কালিগঞ্জে যুব উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন অফিসের সাথে যুব নারী পুরুষের কার্যকর সম্পর্ক স্থাপন করা এবং যুবদের জন্য গৃহীত সরকারের বিভিন্ন উদ্যোগের সাথে যুবদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. রাজিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সমবায় কর্মকর্তা শেখ মুজিবুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা তপন জ্যোতি, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।
সভায় মোট ২ জন যুব সাংবাদিকসহ মোট ১২ জন যুব নারী পুরুষ অংশগ্রহণ করেন।
সভায় যুব নারী পুরুষ তাদের বিভিন্ন সমস্যা ও সমস্যা সমাধানের উপায়সমূহ তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply