ঢাকাMonday , 18 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 18 February 2019, 22:06

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনার ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বেগম মন্নুজান সুফিয়ান একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন, বার্ষিক পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠক ও খুলনা মহানগর আ’লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। বিদ্যালয়ের কাযনির্বাহী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকির, যুবলীগ নেতা বেগ আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা স.ম বাবর আলী, খানাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনির শিকদার, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রুপম, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক চৈতন্য কুমার কুন্ড, মাস্টার মনির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *