নুরনগরে আঞ্চলিক ট্রি অলিম্পিয়াড উদ্বোধন, ইয়েস কার্ড পেল ৫ শিক্ষার্থী
নয়ন আহমেদ, নুরনগর: বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ মননশীল প্রজন্ম তৈরীর লক্ষ্যে শ্যামনগরের নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে আঞ্চলিক ট্রি অলিম্পিয়াড শুরু হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের নির্দেশনায় বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও সিডিও ইয়ুথ টিম সচেতনতা মূলক এই কর্মউদ্যোগ গ্রহণ করে।
ট্রি অলিম্পিয়াডের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ ফারুখ হোসেন সাগর, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শামীম আহমেদ, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের ইউনিট প্রধান সেলিম হোসেন ও শিমুল দেবনাথ, সিডিও’র নুরনগর ইউনিয়ন সভাপতি ফারুক আহম্মেদ নয়ন, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক পলাশ দেবনাথ, শিক্ষা বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ, সদস্য রাজু আহমেদ, সদস্য রামকৃষ্ণ রক্ষিত, বারসিক’র এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল, লিয়াজো অফিসার আল ইমরান, প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল, রামকৃষ্ণ জোয়ারদার, বাবলু জোয়ারদার, মফিজুর রহমান, চম্পা রানী, মনিকা রানী, মুক্তি রানী, মারুফ হোসেন মিলন, বিদ্যালয়ের শিক্ষকম-লী সহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিক কর্মকর্তা মননজয় মন্ডল।
অনুষ্ঠান উদ্বোধনের পর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির প্রায় দুইশ শিক্ষার্থী ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক বাঁছাই পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সময় ২০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নম্বরধারী পাঁচজন শিক্ষার্থীকে ফাইনাল রাউন্ডের জন্যে আয়োজক কমটির পক্ষ থেকে ইয়েস কার্ড প্রদান করা হয়।
ইয়েসকার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- ৬ষ্ঠ শ্রেণির আশরাফুল ইসলাম, ৭ম শ্রেণির মাইশা, অয়ন দাশ, মো. সাব্বীর ও তামীম।
এসময় বারসিক’র এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল শুভেচ্ছা বক্তব্যে আঞ্চলিক ট্রি অলিম্পিয়াড ২০১৯ এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সুজন সরকার বলেন, এই প্রোগ্রামের মধ্য দিয়ে এলাকার শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম একটি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি বৃক্ষপ্রজাতির গুণাগুণ, ব্যবহার, প্রয়োজনীয়তা ও সম্প্রসারণ সম্পর্কে ধারণা লাভ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ ফারুখ হোসেন সাগর বলেন, আমি অনেক ধরনের অলিম্পিয়াড সম্পর্কে জানি, কিন্তু এই প্রথম ট্রি অলিম্পিয়াডের বিষয়টি জানলাম।
উল্লেখ্য, আঞ্চলিক এই ট্রি অলিম্পিয়াড শ্যামনগর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল এর মধ্যে প্রথম রাউন্ড এবং মে মাসে গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

Leave a Reply