ঢাকাMonday , 18 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডিবি পুলিশের অভিযানে কাভার্ড ভ্যান ভর্তি ফেনসিডিলসহ আটক ২

admin ঢাকা
আপডেট: 18 February 2019, 21:05

ডেস্ক রিপোর্ট: কাভার্ড ভ্যান ভর্তি ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোর পাঁচটার দিকে সদর উপজেলার কাথন্ডা বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভিতর তল্লাশী চালিয়ে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মাগুরা জেলার শালিখা গ্রামের আবু সাঈদের ছেলে স্বপন মিয়া (৩৪) ও বগুড়া জেলার শিবগঞ্জ গ্রামের তোসাদেক হোসেনের ছেলে খসরু পারভেজ (৫০)।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আলী আহমদ হাশেমি জানান, সদর উপজেলার কাথন্ডা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে ফেনসিডিলের একটি চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কাথন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভিতরে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং আটক করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *