ঢাকাMonday , 18 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় শার্শার উদ্ভাবক মিজান দ্বিতীয়

admin ঢাকা
আপডেট: 18 February 2019, 21:47

বেনাপোল প্রতিনিধি: জরুরী অ্যাম্বুলেন্স তৈরি ও পানিতে ডুবে শিশু মৃত্যু রোধক ভিন্ন ধরণের সংকেত প্রদানের ডিভাইস তৈরি করে দ্বিতীয় সেরা উদ্ভাবকের পুরস্কার অর্জন করেছেন যশোরের শার্শার মিজানুর রহমান।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আয়োজনে ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলার সমাপনীতে শিল্পোদ্যোক্তা পর্যায়ে সাফল্যের সাথে অংশগ্রহণ করা ও পরিবেশের উপর বিশেষ অবদান রাখায় যশোরের উদ্ভাবক মিজানকে পদক, সনদপত্র ও নগদ ২৫ হাজার টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপি তার হাতে নগদ অর্থ, পদক ও সার্টিফিকেট তুলে দেন। এসময় বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *