ঢাকাSunday , 17 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ৯ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল বাংলাদেশে

admin ঢাকা
আপডেট: 17 February 2019, 22:18

বেনাপোল প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে রিজিয়ন কমান্ডার বিজিবি এবং আইজি বিএসএফ পর্যায়ে সীমান্ত সম্মেলনের উদ্দেশ্যে বিএসএফের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।
রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ৪ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে প্রতিনিধি দলটি পেট্রাপোল বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজজামান তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিজিবির অতিরিক্ত মহা-পরিচালক আবু তাহের মোহাম্মদ ইব্রাহীম, এনডিসি, রিজিয়ন কমান্ডার, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর এর রিজিয়ন কমান্ডার এবং যশোর ও রংপুর রিজিয়নের সংশ্লিষ্ট সেক্টর কমান্ডারগণ, বিজিবি সদর দপ্তরের প্রতিনিধি, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *