শ্যামনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল হায়দার বাবুর কর্মীসভা
শ্যামনগর প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল হায়দার বাবুর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বাদঘাটা ইয়াং স্টার ক্লাবের আয়োজনে শ্যামনগর পরিবহন টার্মিনালে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় ইয়াং স্টার ক্লাবের সভাপতি রেজোয়ানুল আজাদ নিপুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার (বাবু)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪, ৫, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারা বেগম, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সম্পাদক আমজাদ হোসেন মিঠু, কিং স্টার ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাবেক ছাত্রনেতা বিশ্বনাথ নন্দী সাগর। এসময় আরো উপস্থিত ছিলেন বাদঘাটা কিংস্টার ও ইয়াংস্টার ক্লাবের সদস্যবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী। সভায় উপজেলা পরিষদ নির্বাচনে সকলেই একজোট হয়ে অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু এবং দেলোয়ারা বেগমের পক্ষে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply