ঢাকাSaturday , 16 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমরা বন্ধু’র কুইজ প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 16 February 2019, 20:36

ডেস্ক রিপোর্ট: ‘বন্ধুত্ব গড়ে উঠুক সর্বত্র মানবতার কল্যাণে’ এ স্লোগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু’র উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালেয় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা পিটিআই সুপারিনটেনডেন্ট এসএম রাউফার রহিম প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী জান্নাতুল ফেরদৌস, দ্বিতীয় স্থান অধিকারী ছাফিয়া খাতুন ও তৃতীয় স্থান অধিকারী তাবাচ্ছুম হাসানের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পিটিআই’র ইন্সট্রাক্টর দেবাশিস বসু শেখর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন আক্তার, সহকারি শিক্ষক গোলাম মোস্তফা, আরিফা সুলতানা, রেশমা খাতুন, আব্দুল কাদের, আমরা বন্ধু’র সদস্য সাকিব হাসান, রাইয়ান সাকিল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, আরিফুল ইসলাম রোহিত, শামছুন্নাহার মুন্নি, নুরুল হুদা, শাহিন বিল্লাহ, এসএম নাহিদ হাসান প্রমুখ।
এ সময় ছোটবন্ধু জান্নাতুল ফেরদৌস তার অভিব্যক্তি প্রকাশ করে বলে, প্রতিযোগিতায় প্রথম হতে পেরে আমার খুব ভাল লাগছে। কুইজে আমাদের স্কুল, জেলা, মুক্তিযুদ্ধ, খেলাধুলা নিয়ে প্রশ্ন ছিলো। সেগুলোর উত্তর দিতে পেরেছি, আমার সহপাঠীরাও পেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *