ঢাকাFriday , 15 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাবে হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা ২০ ফেব্রুয়ারি

admin ঢাকা
আপডেট: 15 February 2019, 22:17

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৪টায় এসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শিশু শ্রেণি থেকে ২য় শ্রেণির শিক্ষার্থীরা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এসময় প্রতিযোগীদের জাতীয় সংগীতের প্রথম ১০ লাইন লিখতে হবে।
এরপর সকাল সাড়ে ১০টায় শুরু হবে চিত্রাংকন প্রতিযোগিতা। এসময় ক গ্রুপে শিশু শ্রেণি থেকে ২য় শ্রেণি পর্যন্ত শহীদ মিনার এবং খ গ্রুপে ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ‘তোমার চোখে একুশে ফেব্রুয়ারি’ বিষয়ে ছবি আঁকতে হবে। এসময় প্রতিযোগীদের শুধুমাত্র আত্র আর্ট পেপার সরবরাহ করা হবে।
সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে প্রেসক্লাবের সদস্যদের সন্তানদের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *