ঢাকাFriday , 15 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে বক্ষব্যাধি বিষয়ক মেডিকেল ক্যাম্প

admin ঢাকা
আপডেট: 15 February 2019, 21:38

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে বক্ষব্যাধি বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। ক্যাম্পেইনে ১১৭জন রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করেন, খুলনা মেডিকেল কলেজের মেডিসিন ও বক্ষ ব্যধি বিশেষজ্ঞ ডা. স.ম মঈনুল হক।
এসময় উপস্থিত ছিলেন সাসের সমন্বয়কারী শামীম হোসাইন, সমৃদ্ধি কর্মসূচির ডা. মনোজ কুমার হালদার, শামীমা খাতুন প্রমুখ।
ক্যাম্প পরিচালনাকালে ইউপি চেয়ারম্যান বলেন, সখিপুর ইউনিয়নে অনেক বয়স্ক রোগী রয়েছে। যারা দীর্ঘদিন ধরে এ্যাজমা, এলার্জি, শ্বাসকষ্ট ও যক্ষ্মাজনিত রোগে ভুগছে। ভাল চিকিৎসা হলে তারা দ্রুত আরোগ্য লাভ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *