বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল গাঁজা চা পাতা ও ঔষধসহ বিভিন্ন মালামাল জব্দ, আটক ৩
ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি মায়াবড়ি এবং ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, কাপড়, জুতা, ভিভেল মিনিপ্যাক শ্যাম্পু, বাই সাইকেল, চা পাতা ও বিভিন্ন প্রকারের ঔষধ জব্দ করেছে। শুক্রবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি বিকালে ভোমরা বিওপি’র সদস্যরা মেইন পিলার ৩/৩-এস এর সন্নিকটে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৫,৩২০ পাতা মায়াবড়িসহ তিনজন আসামি যথাক্রমে রবিউল ইসলাম (৬০), আব্দুল হামিদ (৪০) ও জামাল হোসেন (৩২) কে আটক করে।
১৫ ফেব্রুয়ারি সকালে একই বিওপি’র টহল কমান্ডার আব্দুস সামাদের নেতৃত্বে ঘোষপাড়ায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। একই দিনে ভোমরা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার বেলায়েত হোসেনের নেতৃত্বে লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪৬ জোড়া ভারতীয় জুতা জব্দ করা হয়।
১৫ ফেব্রুয়ারি কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েক আবু তালেবের নেতৃত্বে গাড়াখালি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ঔষধ জব্দ করা হয়। একই বিওপির টহল কমান্ডার হাবিলদার নূর আলমের নেতৃত্বে কুঠিবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ এবং ভারতীয় কাপড় জব্দ করে। একই বিওপি’র টহল কমান্ডার আশরাফুল ইসলামের নেতৃত্বে কেড়াগাছি নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার কসিম উদ্দিনের নেতৃত্বে স্থানীয় বেড়িবাধের থেকে ১,৫০০ টি ভারতীয় ভিভেল মিনিপ্যাক শ্যাম্পু জব্দ করা হয়। একই বিওপি’র টহল কমান্ডার নায়েক নুর মোহাম্মদের নেতৃত্বে অপর একটি টহল দল ছয়ঘরিয়া বেড়িবাধের উপর অভিযান চালিয়ে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে।
একইদিন মাদরা বিওপি’র টহল কমান্ডার সুবেদার শাহজাহান আলীর নেতৃত্বে মাদরা স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে। একই বিওপি’র টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম এর নেতৃত্বে চাঁন্দা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চা পাতা এবং ০১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

Leave a Reply