খেশরায় কোচিং সেন্টার বন্ধ করার নির্দেশ
খেশরা (তালা) প্রতিনিধি: বৃহস্পতিবার তালার খেশরা ইউনিয়নের একটি কোচিং সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোচিং সেন্টারটি পরিচালনা করেন এইচ.এম.এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইংরেজি) পারভেজ মাহমুদ পলাশ।
এ প্রসঙ্গে সহকারি কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষক কর্তৃক পরিচালিত কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন খেশরা ইউনিয়নের উপ- সহকারি ভূমি কর্মকর্তা যতিন্দ্র নাথ সরকার। তিনি আরো বলেন, অভিযুক্ত শিক্ষক পারভেজ মাহমুদ পলাশ আর প্রাইভেট পড়াবেন না বলে কথা দিয়েছেন।
এ প্রসঙ্গে যতিন্দ্র নাথ সরকার বলেন, এইচ.এম.এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইংরেজি) পারভেজ মাহমুদ পলাশ নিজ স্কুলের শিক্ষার্থীদের সকালে ২ ব্যাচ এবং বিকালে ৩ ব্যাচ কোচিং করান। প্রতি ব্যাচে ন্যূনতম ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সহকারি কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাসের নির্দেশে আমি ওই কোচিং সেন্টারে যায় এবং কোচিং বন্ধের নির্দেশ প্রদান করি।

Leave a Reply