ঢাকাThursday , 14 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুলিশ সদস্যদের সতর্ক করলেন রেঞ্জ ডিজাইজি দিদার আহম্মদ: মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদের সাথে আপোষ করলে কঠোর শাস্তি

admin ঢাকা
আপডেট: 14 February 2019, 20:52

ডেস্ক রিপোর্ট: মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিজাইজি দিদার আহম্মদ। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তিনি পুলিশ সদস্যদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, কোন পুলিশ সদস্য যদি এই তিনটি বিষয়ে আপোষ করে তাহলে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে।
সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহম্মদ ইলতুৎ মিশ-এর সভাপতিত্বে সাতক্ষীরা জেলার সকল ইউনিট ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পদবীর ২০০ সদস্য অংশ নেন।
এছাড়াও সভায় রেঞ্জ ডিআইজি পুলিশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *