ঢাকাWednesday , 13 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ভাইস-চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 13 February 2019, 23:04

ফিংড়ী প্রতিনিধি: আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী গণসংযোগ করেছেন।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে সদরের ফিংড়ী, ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি আওয়ামী লীগের নেতা-কর্মী ও জণ সাধারণের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেছেন। এসময় তিনি বলেন, আগামী উপজেলা নির্বাচনে সবাইকে পাশে চাই। আমি আপনাদেরকে সাথে নিয়ে সদর উপজেলাকে সন্ত্রাস, মাদক ও দূর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। এছাড়া তিনি এলাকার সাধারণ মানুষের খোঁজ-খবর নেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
গণ সংযোগকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *