ঢাকাWednesday , 13 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় অস্ত্র-গুলি ও মাদকসহ আটক ১০

admin ঢাকা
আপডেট: 13 February 2019, 22:10

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ২শ ২৪ পিচ ইয়াবা, ১শ ৫৩ বোতল ফেন্সিডিল, ২শ গ্রাম গাঁজা ও ইজিবাইকসহ ১০ জনকে আটক করেছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে শার্শার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শার্শা উপজেলার রামপুর গ্রামের মৃত মহিউদ্দীন বিশ্বাসর ছেলে কবিরুল ইসলাম কবু (৪২), শংকরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবুছার গাজী (৩৫), বাগআঁচড়া গ্রামের কদর আলীর ছেলে আবুল কাশেম (২৭), অগ্রভুলোট গ্রামের বাদল গাজীর ছেলে শাহাদত হাজী (৪০), রুদ্রপুর গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে শরিফুল ইসলাম (২২), খাইরুল ইসলামের ছেলে সোহাগ (২২), ওবাইদুল ইসলামের ছেলে বাপ্পি (২০) আমলাই গ্রামের ভিম শিংহ’র ছেলে সঞ্জয় কুমার শিংহ (৩৫), কন্যাদহ গ্রামের আকরাম আলীর ছেলে তরিকুল ইসলাম (১৬) ও ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের নজরুল ইসলামের ছেলে নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, চোরাচালান প্রতিরোধ ও মাদক দ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানকালে অস্ত্র-গুলি এবং মাদক আটক করা হয়েছে। এ ব্যাপারে আটককৃতদের নামে শার্শা থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *