ঢাকাTuesday , 12 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সফটরক প্রিমিয়ার ক্রিকেট লীগ

admin ঢাকা
আপডেট: 12 February 2019, 21:27

সেমিফাইনালে দক্ষিণ পারুলিয়াকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে ইউনাইটেড ক্লাব
ক্রীড়া প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সফটরক প্রিমিয়ার লীগে প্রথম সেমিফাইনালে দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাবকে ৩৬ রানে হারিয়েছে ইউনাইটেড ক্লাব। এরই সাথে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠার গৌরব অর্জন করে তারা। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে ইউনাইটেড ক্লাব। গ্রুপ পর্বের দুর্দান্ত খেলা এনামুল এদিনেই তার ব্যাট থেকে অসাধারণ ইনিংস উপহার দেন। নির্ধারিত ৫০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে ইউনাইটেড। ইউনাইটেডের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন এনামুল। জবাবে ব্যাট করতে নেমেই আরিফের বলের কাছে ধরাশয়ী দক্ষিণ পারুলিয়া স্পোর্টিংয়ের ব্যাটসম্যানরা। ৪৭ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব। ফলে ৩৬ রানে জয়লাভ করে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে ইউনাইটে ক্লাব। দক্ষিণ পারুলিয়ার সর্বোচ্চ ৬৩ রান করেন রিংকু। ইউনাইটেডের হয়ে ৫টি উইকেট শিকার করেন আরিফ বিল্লাহ। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে টাউন স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে গণমুখী সংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *