ঢাকাMonday , 11 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১ম জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট: জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ সূচি

admin ঢাকা
আপডেট: 11 February 2019, 22:09

ক্রীড়া প্রতিবেদক: সাতক্ষীরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ১৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৮ টায় এ টুর্নামেন্টের উদ্ধোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। জেলার সাতটি উপজেলা ও একটি পৌরসভার সমম্বয়ে আটটি দল অংশ নিবে এ টুর্নামেন্টে। প্রতিদিন সকাল ৯টায় ও দুপুর ১টায় দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
ম্যাচ সূচিঃ শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কলারোয়া উপজেলার মুখোমুখি হবে আশাশুনি উপজেলা। দুপুর ১টায় দেবাহাটার বিপক্ষে মাঠে নামবে সাতক্ষীরা পৌরসভা। রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সদরের মুখোমুখি হবে কালিগঞ্জ উপজেলা। দুপুরে তালা উপজেলার বিপক্ষে মাঠে নামবে শ্যমনগর উপজেলা। একদিন বিরতির পর সেমিফাইনাল দিয়ে আবারও মাঠে নামবে এ টুর্নামেন্ট। টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শনিবারের প্রথম ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে দ্বিতীয় ম্যাচের জয়ী দল। একই দিনে দুপুরে দ্বিতীয় সেমিফাইনালে রোববারে তৃতীয় জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে চতুর্থ ম্যাচের জয়ী দল। বুধবার (২০ ফেব্রুয়ারি) প্রথম সেমিফাইনালে জয়ী দলের মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *