ঢাকাMonday , 11 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 11 February 2019, 21:52

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বাদুড়িয়া গ্রামের মৃত কুদ্দুস গাজীর ছেলে আব্দুল খালেকের স্ত্রী রোজিনা (৩০) নিজ বাড়িতে আত্মহত্যা করেছে। এঘটনায় একই গ্রামের রজব আলীর ছেলে রবিউল ইসলামে দায়ী করে আব্দুল খালেক গতকাল শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
সম্মেলনে লিখিত বক্তেব্যে আব্দুল খালেক বলেন, আমার ১ ছেলে ও ১ মেয়ে। মেয়ে খায়রুন্নেছা ৫ম শ্রেণীর ছাত্রী। বাদুড়িয়া মোল্যা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম আমার বাড়িতে এসে আমার মেয়েকে প্রাইভেট পড়াতো। এ সুযোগে শিক্ষক রবিউল আমার স্ত্রীর সাথে অসামাজিক কাজে ধরে পড়ে। ঘটনা জানাজানি হওয়ায় আমার স্ত্রী রোজিনা খাতুন ১০ ফেব্রুয়ারি সকাল ৮ টায় গলায় শাড়ি পেচিয়ে ঘরের আড়ায় ঝুলে আত্মহত্যা করেছে। আমি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *