ঢাকাMonday , 11 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে এক শিক্ষার্থী ও দুই পরিদর্শক বহিষ্কার

admin ঢাকা
আপডেট: 11 February 2019, 20:54

যশোর প্রতিনিধি: মণিরামপুর উপজেলায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও দায়িত্ব অবহেলার দায়ে এক শিক্ষার্থীসহ দুই কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত শিক্ষার্থী মারুফা খাতুন (রোল নং-৩৫৬০১৩)। সে মণিরামপুর উপজেলার লক্ষণপুর মহিলা মাদরাসার শিক্ষার্থী এবং বহিষ্কৃত শিক্ষকদ্বয় হলেন নেংগুড়া ফাজিল মাদরাসার আব্দুল বারিক ও ইব্রাহিম হোসেন।
সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেংগুড়া ফাজিল মাদরাসা কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা সহকারি কমিশানার (ভূমি) সাইয়েমা হাসান তাদেরকে বহিষ্কার করেন।
কেন্দ্র সচিব আব্দুল ওহাব জানান, এদিন ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে সহকারি কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান পরিদর্শনে আসলে কেন্দ্রের ৪নং কক্ষে ওই শিক্ষার্থীর কাছে নকল পান। এ সময় তাকে হাতে-নাতে ধরে তাৎক্ষণিক বহিষ্কার করেন। আর কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ওই দুই শিক্ষককে দায়িত্বে অবহেলার দায়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানসহ পরবর্তী পরীক্ষার সকল কার্যক্রম থেকে বহিষ্কার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *