ঢাকাMonday , 11 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

admin ঢাকা
আপডেট: 11 February 2019, 22:12

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার। সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার শাহাজাহন আলি, আব্দুর রকিব, আবু সেলিম, রবিউল ইসলাম, মাছরুরা খাতুন ও ইদ্রিস আলি, প্রধান শিক্ষক আব্দুর রহিম, আবুল কালাম আজাদ, নিরঞ্জন মন্ডল, জুলহাস উদ্দীন, আলাউদ্দীন সানা, রথিন্দ্র নাথ রায়, সন্তোষ কুমার, দুর্লভ মন্ডল প্রমুখ। সভায় মন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশনা বাস্তবায়ন, জাতীয় ক্লাসরুটিন অনুযায়ী ক্লাস রুটিন প্রস্তুত করে টাঙানো, প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা, স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন, কাব স্কাউটের চাঁদা, আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ভাউচার জমা, ডিইডি, খুলনা মহোদয়ের ১৫ দফা নির্দেশনা বিদ্যালয়ে প্রিন্ট করে টানিয়ে রাখা, শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন, মিড ডে মিল শতভাগ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *