ঢাকাSunday , 10 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 10 February 2019, 20:54

সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদে।
সভার সর্বসম্মতিক্রমে, মো. আব্দুল জলিলকে সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এবং কৃষ্ণ মোহন ব্যনার্জীকে নির্বাহী সদস্য হিসেবে নতুন কমিটিতে যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ, অভিষেক অনুষ্ঠানের আয়োজন এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে কমিটির সকলে একমত পোষণ করেন।
সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন ও জি.এম আদম শফিউল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *