ঢাকাSunday , 10 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সফটরক প্রিমিয়ার ক্রিকেট লীগ: গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবের জয়

admin ঢাকা
আপডেট: 10 February 2019, 21:42

ক্রীড়া প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সফটরক প্রিমিয়ার লীগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেবা সংঘের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব।
রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে টস জিতে ব্যাট করতে নেমে পারুলিয়ার বোলিং তোপের মুখে পড়ে সেবার ব্যাটসম্যানরা। এ সময় মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় সেবা সংঘ। সেবার হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন বিল্লাল। পারুলিয়ার পক্ষে ৩টি উইকেট শিকার করেন সজল। ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বলরামের দুর্দান্ত ফিফটিতে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব। পারুলিয়ার হয়ে অসাধারণ ইনিংস উপহার দেন বলারাম। তার ব্যাট থেকে আসে ৫২ রান। সেবার পক্ষে সুজিত ২টি উইকেট লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *