ঢাকাSunday , 10 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশুদের যৌন নির্যাতন ও হত্যাকারীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ

admin ঢাকা
আপডেট: 10 February 2019, 21:48

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় শিশুদের যৌন নির্যাতন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রেকিং দ্য সাইলেন্সের শিশু ফোরাম ও এনসিটিএফের পক্ষ থেকে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে।
রোববার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা এনসিটিএফ নেতৃবৃন্দ এই স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, সম্প্রতি আশাশুনি উপজেলায় ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালী গ্রামের প্রতিবন্ধী কিশোরী ও লাবসা ইউনিয়নের তালতলা (গেটপাড়া) গ্রামের প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে।
বাংলাদেশের শিশুরা জাতিসংঘ শিশু অধিকার সনদের ৩৪নং অনুচ্ছেদের শিশু অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং ধর্ষণের শিকার জীবিত শিশুদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদে জানা যায়, দেশব্যাপী শিশু ধর্ষণ, নির্যাতন, হত্যার ঘটনা অহরহ ঘটে চলছে। টাঙ্গাইলের ৯ম শ্রেণির ছাত্রী গণধর্ষণ, ফরিদপুরের স্কুল ছাত্রীকে (১৫) ধর্ষণ ও হত্যা, ঢাকার মিরপুরের শিশুকে (৭) গণধর্ষণ, চাঁদপুরের ১৫ বছর বয়সী একজনের শ্লীলতাহানির কারণে আত্মহত্যা, বরিশালে ১৪ বছরের এক শিশুকে গণধর্ষণ, কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ভাদালিয়া গ্রামে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের শিকার এবং রাজবাড়ীতে শিশু শ্রেণিতে পড়–য়া ৬ বছরের এক শিশুকে ধর্ষণ পরবর্তী হত্যাসহ বিভিন্নভাবে শিশুরা নির্যাতিত হচ্ছে। স্মারকলিপিতে এসব হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে এসব কর্মকা-ে জড়িত সকল অপরাধীর দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
পরে ব্রেকিং দ্য সাইলেন্স সি.এফ.এল.জি প্রকল্পের শিশু ফোরামের আয়োজনে ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আগরদাঁড়ী ফুটবল মাঠে শিশুদের যৌন নির্যাতন ও ধর্ষণের বিপক্ষে সচেতনতামূলক পথনাটক প্রদর্শিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *