ঢাকাSaturday , 9 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বাকপ্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণ, ধর্ষক আটক

admin ঢাকা
আপডেট: 9 February 2019, 22:20

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে ১৯ বছরের এক বাক প্রতিবন্ধী গৃহকর্মী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক ধর্ষক আব্দুল গফফারকে (৫৬) আটক করেছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্যামনগর উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল গফফার শ্যামনগর উপজেলার বাদঘাটা চন্ডীপুর গ্রামের মৃত গহর আলী গাইনের ছেলে।
পুলিশ ও ধর্ষিতার স্বজনরা জানান, গাড়ি চালক আব্দুল গফফার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পিছনে একটি সরকারি কোয়াটারে একা থাকেন। তার বাড়িতে কাজ করে বাক প্রতিবন্ধী এক যুবতী। শনিবার দুপুরে তার জন্য ভাত নিয়ে যায় ওই গৃহকর্মী। এ সময় একা পেয়ে আব্দুল গফফার তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে বিষয়টি বাড়িতে গিয়ে তার মাকে জানালে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধর্ষক আব্দুল গফফারক আটক করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে ধর্ষক আব্দুল গফফারকে আটক করেছে। নির্যাতিত যুবতীকে রোববার ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হবে। তিনি আরো জানান, এ ঘটনায় ওই যুবতীর মা বাদী হয়ে ধর্ষক আব্দুল গফফারকে আসামি করে মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *