ঢাকাSaturday , 9 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত

admin ঢাকা
আপডেট: 9 February 2019, 21:01

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সাফল্যের সাথে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে শহরের সূর্যের হাসি ক্লিনিকে সিভিল সার্জন অফিস এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
এ সময় সিভিল সার্জন ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রওশনারা জামান, সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. সাবেরা সুলতানা, মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মো. মফিকুল ইসলাম প্রমুখ।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার ৭টি উপজেলার ২০৩১টি কেন্দ্রে ২ লক্ষ ৩৪হাজার ৩শ ৩৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ১১ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ১৫ মাস বয়সী ২ লক্ষ ৩৪ হাজার ৩শ ৩৮ জন শিশুকে একটি করে লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *