ঢাকাSaturday , 9 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

admin ঢাকা
আপডেট: 9 February 2019, 21:10

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় জাগরণী চক্র ফাউন্ডেশন কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক তাইফুর রহমানের সভাপতিত্বে সংস্থার অফিসে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জাগরণী চক্র ফাউন্ডেশনের সাতক্ষীরা জোনাল ম্যানেজার এমএম মিজানুর রহমান, কালিগঞ্জ এরিয়া ম্যানেজার নাহিদ রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক মহিউদ্দীন আহমেদ, ব্যবসায়ী শাকির আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে মৌতলা শাখা ব্যবস্থাপক রহমত উল্যাহ রানাসহ কালিগঞ্জ শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ২৫০ জন অসহায় দরিদ্র ব্যক্তিকে কম্বল প্রদান করা হয়।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি মৌতলা শাখায় ২শ’ পিস এবং তারালী শাখার আওতায় উজিরপুরে সাড়ে ৩শ’ পিস কম্বল বিতরণ করা হয়। এছাড়াও গরীব অসহায় নারীদের জরায়ু ও ব্রেস্ট টিউমার অপারেশনে জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *