ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সভা
ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা অধিবেশন স্থায়িত্বশীল করার লক্ষ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা কার্যক্রম নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সজল মূখার্জী।
নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার মৌসুমী আকতারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব ঘোষ, অভিভাবক সদস্য দেবাশিষ ঘোষ, ঝর্ণা আকতার, শাহিদ হোসেন, সহ. শিক্ষক দেবেন ঘোষ, অসিমা রায় প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। আমরা শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রী একসাথে যদি জীবন দক্ষতা কার্যক্রম এগিয়ে নিতে পারি তবে সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করা সম্ভব হবে।

Leave a Reply