ঢাকাThursday , 7 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় খাবার পানি সংরক্ষণে কুলপুকুর খনন উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 7 February 2019, 21:02

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ার জগন্নাথপুরে জেলা পরিষদের সম্পত্তি কুলপুকুর খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কর্তৃপক্ষের উপস্থিতিতে সীমানা নির্ধারণসহ খনন পূর্ববর্তী বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়।
কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের মহিদুল ইসলাম মহিদ হোসেন, শিক্ষক আজগর আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেনসহ স্থানীয়রা।
জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা জানান, বিগত বছরের মে মাসে জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে বেদখলকৃত আট বিঘা সম্পত্তি উদ্ধার করে জনসাধারণের উন্মুক্ত করা হয়। এরপর পুকুরের পানি সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করার লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। পুকুরের চার পাশের পাড় সংস্কার, রাস্তা তৈরি, বসার বেঞ্চ এবং পুকুরের পাড়ে কাটা তারের বেড়া দিয়ে পানি সংরক্ষণ করে ওই পানি পান করার উপযোগী করতে এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *