ঢাকাThursday , 7 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলানার দিঘলিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে জাকির গাজীর দলীয় মনোনয়নপত্র জমা

admin ঢাকা
আপডেট: 7 February 2019, 21:29

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দিঘলীয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী দিঘলীয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ২নং বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী জাকির হোসেন দলীয় প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আ’লীগের ধানমন্ডির সভাপতির কার্যালয়ে এ মনোনয়ন জমা দেন।
এ সময় তিনি বলেন, দলের ক্রান্তিকালে তিনি দিঘলিয়া-বারাকপুরের আ’লীগের হাল ধরে দলকে সু-সংগঠিত করেছে। তত্বাবধায়ক সরকারের সময়ে যৌথ বাহিনীর হাতে নির্যাতিত-নিষ্পেষিত হয়ে দলের জন্য দীর্ঘদিন কারাবরন করেছে। দলের সুদিনে তিনি যখন কোন দায়িত্ব বা প্রতিনিধিত্ব করতে চান তখনই একটি কুচক্রি মহল তাকে নিয়ে বিভিন্ন ধরণের মিথ্যাচার করে ঘোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করেন। তিনি আরো বলেন দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচন করার লক্ষে দীর্ঘদিন যাবত তৃর্ণমূলে কাজ করে আসছি। ১৯৮৬ সাল থেকে দিঘলিয়া উপজেলার যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি বর্তমানে তিনি দিঘলিয়া উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বপালন করছি এছাড়া সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের দায়িত্বপালন করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *