ঢাকাWednesday , 6 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ

admin ঢাকা
আপডেট: 6 February 2019, 22:48

শাহিন বিল্লাহ, কলেজ প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক আ.ন.ম গাউছার রেজা। অনুষ্ঠানে ক্বেরাত, গীতাপাঠ, বাংলা কবিতা, ইংরেজি কবিতা, উপস্থিত বক্তৃতা (বাংলা), নির্ধারিত বক্তৃতা(ইংরেজি), হামদ/নাত- ই- রাসুল, ইসলামী সংগীত, ভক্তিগীতি, দেশাত্ববোধক গান, লোক সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, কৌতুক/একক অভিনয়, দলীয় অভিয়ন, বিতর্ক প্রতিযোগিতা ও জ্ঞান জিজ্ঞাসা বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *