ঢাকাWednesday , 6 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সমাজসেবার পক্ষ থেকে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

admin ঢাকা
আপডেট: 6 February 2019, 22:13

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে সমাজসেবার পক্ষ থেকে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রমের আওতায় এ ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা সমাজসেবার উপপরিচালক দেবাশিস সরদার গ্রহীতাদের হাতে ঋণ তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবার সহকারি পরিচালক মো. হারুন-অর-রশীদ, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট জহুরুল হায়দার বাবু, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। অতিথিরা এসময় চারটি দলের ২জন প্রতিবন্ধীসহ সর্বমোট ৭৩ জনের হাতে ১৭ লাখ ৫০ হাজার টাকার সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাহিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *