বড়দল ও পাটকেলঘাটায় ইটভাটায় অভিযান, জরিমানা আদায়
ডেস্ক রিপোর্ট: বড়দল ও পাটকেলঘাটায় ইটভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
বড়দল (আশাশুনি) প্রতিনিধি জানান, আশাশুনির বড়দলে আরএসডি ইট ভাটায় পরিবেশ বান্ধব ফিট চিমনি না থাকায় জরিমানা ও ইট বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি টিম ও পুলিশ দল নিয়ে বড়দল গ্রামে কপোতাক্ষ নদের চরে আরএসডি ব্রিক্সে এ আদালত পরিচালনা করা হয়। এসময় পরিবেশ বান্ধব ফিট চিমনির পরিবর্তে টিনের চিমনি ব্যবহার করার দায়ে ভাটা মালিক পাইকগাছা থানার চাঁদখালী গ্রামের সোবহান সরদার ও শাহাদাৎ হোসেন ৩০ হাজার টাকা জরিমানা করে অবৈধ চিমনি ভেঙ্গে দেওয়া হয়। একই সাথে ২ লক্ষাধিক কাচা ইট ফায়ার সার্ভিসের দমকলের সাহায্যে বিনষ্ট করা হয়।

পাটকেলঘাটা প্রতিনিধি জানান, পাটকেলঘাটায় আলমদিনা ফুডপ্রোডাক্ট কারখানাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিএসটিআই এর অনুমতি না থাকার কারণে জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজেস্ট্রেট।
বুুধবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। এ সময় কারখানার মালিক এমদাদুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে পাটকেলঘাটার তিন ইট ভাটার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এতে দাদপুর ও সেনপুর এলাকার এবি ব্রিকসকে ২০ হাজার, এসএসবি ব্রিকসকে ৪০ হাজার ও এএইচবি ব্রিকসকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

Leave a Reply